মো.পাভেল ইসলাম রাজশাহী: আরএমপি কাশিয়াডাঙ্গা থানা নবগঙ্গা এলাকায় নেশার টাকা না পেয়ে সেলিম (৩৯) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। রোববার বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিৎ করেন আরএমপি কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ।
নিহতর পরিবার সূত্রে জানান গেছে, নবগঙ্গা এলাকার মৃত খোকার ছেলে সেলিশ (৩৯) মাদক আসক্ত। রোববার বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে একজনের কাছে ১০০ টাকা ধার চায় সে। পরে বাড়িতে যখন কেউ ছিলোনা তখন সে যে কোন এক সময় বাড়িতে প্রবেশ করে তার নিজ ঘরে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করে। বাড়ির লোক জন বেলা সাড়ে ১২ টার দিকে ঘরে তার লাশ ঝুলতে দেখে।
আরো জানান,সেলিম হেরোইনের নেশায় আসক্ত। গত ৪৫ দিন আগে সে ২ বার আত্মহত্যা করতে যায়। কিন্তু বাড়ির লোকজন দেখতে পেয়ে সে রক্ষা পাই। ধরানা করা হচ্ছে নেশার টাকা না পেয়ে সে নিজেই গলাই ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments