স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন বিদায়ী উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন।
ফেসবুকে দেওয়া বক্তব্যে মাহফুজ আলম জানান, তিনি কোনো রাজনৈতিক দলের ব্যানারে যুক্ত হচ্ছেন না। তার মতে, বর্তমান প্রেক্ষাপটে দলীয় রাজনীতির বাইরে থেকে নাগরিক ভাবনা ও নীতিনির্ভর অবস্থান বজায় রাখাই শ্রেয়।
তিনি লেখেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক উদ্যোগের সঙ্গে নীতিগতভাবে যুক্ত থাকলেও এখন তিনি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থানেই থাকতে চান। ভবিষ্যতেও কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি হয়ে নয়, বরং নাগরিক প্ল্যাটফর্ম থেকেই মত প্রকাশ করবেন বলে জানান তিনি।
মাহফুজ আলমের এই ঘোষণার মাধ্যমে এনসিপিতে যোগ না দেওয়ার তালিকায় আরও একটি নাম যুক্ত হলো। এর আগে দলটিতে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানান ডা. তাসনিম জারা, তাসনুভা জাবিন ও মনিরা শারমিন।
বিশ্লেষকদের মতে, এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, জোট আলোচনা এবং দলীয় সিদ্ধান্ত ঘিরে মতবিরোধের কারণেই একের পর এক পরিচিত মুখ দলটির বাইরে থাকার সিদ্ধান্ত নিচ্ছেন।
এদিকে এনসিপির পক্ষ থেকে মাহফুজ আলমের সিদ্ধান্ত বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্তগুলো নতুন আলোচনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments