ডেস্ক রিপোর্ট: আজ ( ১৭ মে) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ০২-০৪ ঘণ্টায় রাজশাহী, পাবনা, নাটোর, কুষ্টিয়া, মেহেরপুর,
চুয়াডাঙা, যশোর, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, গোপালগঞ্জ, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলাসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। আবহাওয়াবিদ ড. মোঃ ওমর ফারুক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এসময়ে যে পদক্ষেপগুলো গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে:
বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
জানালা ও দরজা বন্ধ রাখুন।
সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
গাছের নিচে আশ্রয় নেবেন না।
কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্লাগ খুলে দিন।
জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
স্টাফ রিপাের্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্ম ...
সব মন্তব্য
No Comments