দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : লালন দর্শনে বিশ্বাসী ফরাসি নাগরিক দেবরাহ্ জান্নাতের আমন্ত্রণে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রগাপুর সীমান্তে হেম আশ্রম দর্শন করেন। সেখানে তিনি দীর্ঘ সময় অবস্থান করেন। রোববার দুপুর ১২ টায় হেলিকপ্টার যোগে হেমাশ্রমে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার দেওয়া হয়। পরে হেম আশ্রম অঙিনায় একটি আম গাছের চারা রোপন করেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। এরপর লালন দর্শন সম্পর্কে জানতে প্রবীণ সাধু দরবেশ নহির ফকিরের সাথে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ফরাসি নাগরিক দেবরাহ জান্নাত, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান সহ আমন্ত্রিত সুধীজন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments