কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলায় ১৮০ পিচ ইয়াবাসহ রাকিব মিঝি (২৫) ও শাহাবুদ্দিন ফরাজী (২৮) নামে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
মঙ্গলবার (২১সেপ্টেম্বর) দুপুর আড়াই টার দিকে উপজেলার শম্ভুপুর ইউপি এলাকার ৯নং ওয়ার্ডস্থ আলী ফরাজী বাড়ীর দরজার সামনে সয়দ রেজাউল করিম হাফিজিয়া মাদ্রাসার উত্তর পূর্ব কোনে পাকা রাস্তার উপর হইতে তাদের আটক করা হয়।
আটককৃত রাকিব মিঝি তজুমদ্দিন উপজেলার কোরালমাড়া ৯ নং ওয়ার্ডের হারুন মিঝির ছেলে ও শাহাবুদ্দিন একই এলাকার নুরুজ্জামান ফরাজীর ছেলে। তারা দু’জন মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছেন।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. শেখ মাহবুবর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) (নিঃ) মো.আসাদুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার শম্ভুপুর ইউপি এলাকার ৯নং ওয়ার্ডস্থ আলী ফরাজী বাড়ীর দরজার সামনে সয়দ রেজাউল করিম হাফিজিয়া মাদ্রাসার উত্তর পূর্ব কোনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। তাদের নামে তজুমদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
স্টাফ রিপোর্ট: রাজধানীতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুম ভবনে এবং বেলা ১১টার দিকে মহাখালীতে ব্ ...
সব মন্তব্য
No Comments