ডেস্ক রিপোর্ট: পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে। হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে দলগুলোর শতভাগ পারফরমেন্স এবং আগের দুই বছরের পারফরমেন্স ৫০ শতাংশ হারে বিবেচনায় নেওয়া হয়েছে।
নতুন তালিকায় বাংলাদেশ এক ধাপ এগিয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে। টাইগারদের বর্তমান রেটিং ২২৫। আগের তুলনায় বাংলাদেশের রেটিং বেড়েছে এক। ছয় রেটিং হারিয়ে শ্রীলংকা নবম স্থানে নেমে গেছে। লংকানদের মোট রেটিং এখন ২২১। মূলত শ্রীলংকার রেটিং কমে যাওয়ায় অষ্টম স্থান পেয়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ সাতটি স্থানে কোনো পরিবর্তন আসেনি। বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ২৭৫ রেটিং নিয়ে শীর্ষে আছে। এরপর দ্বিতীয় থেকে সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ২৬২ রেটিং, অস্ট্রেলিয়া ২৫৮ রেটিং, নিউজিল্যান্ড ২৪৭ রেটিং, দক্ষিণ আফ্রিকা ২৪৪ রেটিং, পাকিস্তান ২৪০ রেটিং এবং ওয়েস্ট ইন্ডিজ ২৩৩ রেটিং।
২২০ রেটিং নিয়ে আফগানিস্তান দশম, ২০২ রেটিং নিয়ে জিম্বাবুয়ে একাদশ ও ১৯৯ রেটিং পাওয়া আয়ারল্যান্ড আছে দ্বাদশ স্থানে। ছয় রেটিং বেড়ে দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছে যুক্তরাষ্ট্র।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments