বিশেষ প্রতিনিধি: মাদকনির্ভরশীল চিকিৎসায় কাউন্সেলিংয়ের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন অটিজম ও নিউরোডেভোলপমেন্টাল প্রতিবন্ধিকতা বিষয়ক জাতীয় একাডেমির কাউন্সেলিং মনোবিজ্ঞানী ডা: মোঃ সেলিম চৌধুরী। সোমবার (২৮ জুলাই) বেলা ১১ টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসারত ক্লায়েন্টের অভিভাবকদের সমন্বয়ে আয়োজিত এক পারিবারিক সভায় এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, কাউন্সেলিং হচ্ছে ‘কথার মাধ্যমে চিকিৎসা প্রদান(টকিং থেরাপি)’। যার মাধ্যমে সমস্যাগ্রস্থ ব্যক্তি একটি নিরাপদ এবং গোপনীয় পরিবেশে, একজন বা একাধিক ব্যক্তি তার সমস্যার কথা কাউন্সেলরের কাছে বলে এবং আলোচনার মাধ্যমে নিজেই তার সমস্যার সমাধান করার ক্ষমতা অর্জন করে এটাই হচ্ছে কাউন্সেলিং। কাউন্সেলিংয়ের মাধ্যমে মানুষ নিজেকে বোঝার সুযোগ পায় এবং সেটাই তাদের নিজের জীবনের পরিবর্তন আনতে সাহায্য করে। মাদকনির্ভরশীলদের চিকিৎসা গ্রহণে সিদ্ধান্ত নিতে ও মানসিক সামর্থ্য বৃদ্ধির জন্য ধারাবাহিক কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ।
সভায় এবারের বিষয়বস্তু ছিলো, ‘মাদকনির্ভরশীল চিকিৎসায় কাউন্সেলিং এর গুরুত্ব। মাদকদ্রব্যের আগ্রাসন যেন ধীরে ধীরে গ্রাস করে ফেলেছে পুরো যুব সমাজকে। হতাশা, অস্থিরতা, কষ্ট, ঘৃণা, ক্ষোভ সবকিছু হতে মুক্তির একমাত্র উপায় হিসাবে মাদকগ্রহণকে বেছে নেয়। ব্যক্তির মানসিক সক্ষমতা বৃদ্ধি ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ধারাবাহিক কাউন্সেলিং প্রয়োজন এবং এই কাউন্সেলিং শুধুমাত্র মাদকাসক্তির চিকিৎসাকালীন সময়ের জন্য পরবর্তীকালেও এর ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজন হতে পারে।
আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র কাউন্সেলিং এর মাধ্যমে চিকিৎসারত ক্লায়েন্টকে আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল, আত্মনিয়ন্ত্রিত করে তোলে এবং বিভিন্ন ব্যক্তির সাথে ও সমস্যার সাথে যথোপযুক্ত খাপ খাইয়ে কার্যকরভাবে জীবনযাপন করতে সক্ষম করে তোলো।
।।।। মুক্তার হোসেন নাহিদ ।।আর্জেন্টিনার সমর্থক হিসেবে শেষ ১৬-তে বিজয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। কেবল আমি নয়, শ্বাসরুদ্ধকার অবস্থায় ছিলেন গোটা দুনিয়ার কোটি কোটি ভক্ত। হঠাৎ টর্নেডোর গতিতে ফিরে এলো ম ...
আতিকুল ইসলাম টিটু:জাতীয় সংসদ ভবন শুধু একটি প্রশাসনিক স্থাপনা নয়; এটি জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের রাজনৈতিক ইচ্ছার সাংবিধানিক প্রতীক। সেই সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধী ...
।। মুক্তার হোসেন নাহিদ ।।হাইটিনা, জাপান্টিনা কিংবা নরওয়েন্টিনা—যে নামেই ট্রল করা হোক না কেন, আর্জেন্টিনার কট্টর সমর্থক হওয়ার পরেও আমি সবসময় ব্রাজিলের বিজয় কামনা করেছি। কারণ বিশ্ব ফুটবল উন্মাদনার ...
বিল্লাল বিন কাশেম:একটি দেশের উন্নয়নের সবচেয়ে শক্তিশালী ভিত্তি তার মানবসম্পদ। প্রাকৃতিক সম্পদ, অবকাঠামো কিংবা প্রযুক্তিগত অগ্রগতি যতই থাকুক না কেন, দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী জনগোষ্ঠী ছাড়া টেকসই উন্নয়ন স ...
সব মন্তব্য
No Comments