উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে ৩ মণ ওজনের সাহেবী কচু উৎপাদন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এক ইলেকট্রিক ব্যবসায়ী। এর উচ্চতা ১১ ফুট। বেড় আড়াই ফুট। উজিরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত আবুল হোসেন সরদারের ছেলে মোঃ খলিলুর রহমান সরদার ২০১৮ সালে শখের বশে উজিরপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পিছনে একটি সাহেবী কচুর চারা রোপণ করেন। কচুটির আকার এবং আকৃতি বহৎ হওয়ায় কোন ভাবেই এটিকে দাঁড় করে রাখা সম্ভব না হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারী কচুটিকে গোড়া থেকে কেটে ওজন করা হয়। এ সময় এর ওজন ৩ মণ এবং ১১ফুট লম্বা হওয়ায় এটি বহন করতে চারজন লোকের প্রয়োজন হয়। মুহুর্তের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমায়। এ ব্যাপারে চাষী খলিলুর রহমান জানান, শখের বশবর্তী হয়ে কচুর চারাটি রোপণ করেছিলাম। এটি অনেক বড় হওয়ায় খুব আনন্দিত হয়েছি। আগামীতে বেশি করে সাহেবী কচু লাগানোর চেষ্টা করব। স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ী শামীম হোসেন জানান, বাজারে এই সাহেবী কচু ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হয়। এর মূল্য অনুমানিক প্রায় ৫ হাজার টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ তৌহিদ জানান, অতি দ্রুত অফিসের কর্মকর্তাদের পাঠিয়ে খোজ খবর নেওয়া হবে। বৃহৎ আকারের এই কচুটির কথা শুনেছি। সুযোগ পেলে ঢাকা আন্তর্জাতিক কৃষি মেলায় নেওয়ার চেষ্টা করব।
স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করে দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র কৃষকদের সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে সার্ক কৃষি কে ...
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে ৭০ শতক জমিতে পেঁপে চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন তিন যুবক। তাদের বাগানে ৭০০টির বেশি গাছ রয়েছে, ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজার টাকার ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নিরাপদ খাদ্য উৎপাদন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোণার মদন উপজেলায় কৃষিপ্রতিবেশবিদ্যা (এগ্রোইকোলজি), জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ববিষয় ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় কৃষি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র ঢাকায় ১৮তম পরিচালনা পর্ষদের (গভর্নিং বোর্ড) সভার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজ ...
সব মন্তব্য
No Comments