ডেস্ক রিপোর্ট: আজ ৩১ জুলাই ২০২৫ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য, খুলনা জেলার সাবেক সভাপতি, ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রসেনানী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড রতন সেন-এর হত্যাকাণ্ডের ৩৩ বছর।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিভবনে কমরেড রতন সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। পার্টির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশগ্রহণ করেন পার্টির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড অনিরুদ্ধ দাশ অঞ্জন, সম্পাদক কাজী রহুল আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান শামীম, শ্রমিকনেতা সেকেন্দার হায়াত, মুর্শিকুল ইসলাম শিমুল, কার্তিক চক্রবর্তী, উদীচীর বিমল মজুমদার, শিবানি ভট্টাচার্য, ক্ষেতমজুর নেতা মোতালেব হোসেন, যুবনেতা রফিজুল ইসলাম রফিকসহ পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম সংক্ষিপ্ত বক্তব্যে, এখনও পর্যন্ত হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং হত্যাকারীদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি আরও বলেন, ১৯৯২ সালে দিনের বেলায় খুলনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর কার্যালয়ের সামনে কমরেড রতন সেনকে হত্যা করা হলেও এখনও এর বিচার সম্পন্ন হয়নি। ওই সময় গোয়েন্দা সংস্থা হত্যাকারী ও নেপথ্যের হোতাদের চিহ্নিত করলেও তাদের বিচার হয়নি। এ ধরনের হত্যাকাণ্ডের বিচার না হওয়া, বিচারহীনতাই দেশের হত্যা-খুনের রাজনীতিকে চলমান রেখেছে।
তিনি আরও বলেন, কমরেড রতন সেনের স্বপ্ন শোষণহীন সমাজ তথা সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে কমিউনিস্টরা অবিচল থাকবে। বক্তব্যে তিনি কমরেড রতন সেন হত্যা মামলার পুনঃতদন্ত ও বিচারের দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments