পিরোজপুর অফিস: পিরোজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে এ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। পার্কটির সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়নে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ২৫ হাজার টাকা। ২০২৪-২৫ অর্থবছরের এ প্রকল্প বাস্তবায়ন করছে পিরোজপুর জেলা পরিষদ। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান ট্রেডার্সের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম।সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন হলে পার্কটির পরিবেশ আরও আকর্ষণীয় ও দর্শনার্থীবান্ধব হবে বলে আশা করা হচ্ছে। ডিসি পার্কটি পিরোজপুর শহরের অন্যতম পরিচিত বিনোদনকেন্দ্র এবং জেলার একটি ঐতিহ্যবাহী পার্ক হিসেবে পরিচিত। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments