ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে সুপারি বাগান থেকে আব্দুল সাত্তার (৬৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নবিউল্লাহ হাওলাদার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহ্নত দা উদ্ধার করেছেন পুলিশ। নিহত আব্দুল সাত্তার উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নবিউল্লা হাওলাদার বাড়ির বাসিন্দা। ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য হাবিব উল্লার ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল সাত্তারের বসতঘরের পাশে একটি বড় সুপারি বাগান রয়েছে। তিনি বাগানের সুপারি চুরি হয়ে যাওয়ার আশংকায় প্রতিদিন রাতে পাহারা দেন। গতকাল রাতেও তিনি সুপারি বাগানে পাহারা দিতে যান। সকালে স্থানীয়রা সুপারি বাগানে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
দৌলতখান থানার অফিসার ইরচার্জ (ওসি) মো. বজলার রহমান ঘটনার এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ধারালো অস্ত্র দিয়ে তার গলাকাটা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে তা এখনো জানা যায়নি। তবে তদন্ত চলছে বলে এ কর্মকর্তা জানান।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায ...
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
সব মন্তব্য
No Comments