মোংলা থেকে মো. নূর আলমঃ চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, মাদক বিক্রি, সন্ত্রাসী, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিহত করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোংলায় ১৯ অক্টোবর বুধবার সকালে অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় থানা ভবন চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, কোস্ট গার্ডের লেঃ সাজ্জাদ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, উপজেলা আওয়ালীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন অপরাধ নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা সমুন্নত রাখা, অপরাধীকে আইনের আওতায় আনা, যৌতুক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণসহ নানাবিধ কর্মকান্ডে পুলিশ এবং সমাজের বিভিন্ন পর্যায়ের জনগণের সম্মিলিত প্রয়াসে পুলিশ কাজ করে যাচ্ছে। এ সময় অন্যান্যের মধ্যে রাখেন মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম দুলাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর নেতা সাংবাদিক মো. নূর আলম শেখ, মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, পৌর কাউন্সিলর কবির হোসেন, জিএম আল আমিন, শরিফুল ইসলাম শরিফ, শিউলি আকন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম খান, কামরুল হাসান খোকন, ইউপি সদস্য শান্ত ডাকুয়া, দূর্জয় হালদার, যুবলীগ নেতা মইনুল হোসেন মিন্টু প্রমূখ বক্তব্য।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments