ডেস্ক রিপোর্ট : ফেসবুক বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগের লক্ষ্যে কাজ করছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে আজ ফেসবুক কর্তৃপক্ষ ও বিটিআরসি’র মধ্যে বিনিয়োগ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ আফজাল হোসেন এবং বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার বক্তৃতা করেন। বৈঠকে ফেসবুকের সিঙ্গাপুর আঞ্চলিক কার্যালয় থেকে বাংলাদেশ বিষয়ক হেড অভ্ পাবলিক পলিসি সাবনাজ রশিদ দিয়া, হেড অভ্ কানেকটিভি টম সি, ভার্গিস ও কানেকটিভিটি এফেয়ার্স কর্মকর্তা তাহানি ইকবাল ফেসবুকের প্রতিনিধিত্ব করেন। বৈঠকে বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাসিম পারভেজ বাংলাদেশের টেলিকমখাতের অগ্রগতির চিত্র উপস্থাপন করেন।
মন্ত্রী বাংলাদেশের টেলিকম খাতের সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, ডিজিটাল সংযোগ খাত বিনিয়োগের একটি থ্রাস্ট সেক্টর। আমাদের ডিজিটাল অবকাঠামো গত ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হসিনার গতিশীল নেতৃত্বে এবং তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়ের দিকনির্দেশায় যুগান্তকারি অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, কোভিডকালে দেশের মানুষের অচল জীবনযাত্রাকে ডিডিটাল সংযোগের অসামান্য অগ্রগতির কারণে সচল রেখেছে। ছোট ব্যবসা থেকে শুরু করে অফিস-আদালতের কার্যক্রম এবং শিক্ষাকার্যক্রম ঘরে বসে করা সম্ভব হচ্ছে। আমাদের শক্তিশালী ডিজিটাল অবকাঠামো না থাকলে তা সম্ভব হতো না বলে মন্ত্রী উল্লেখ করেন। ২০১৮ সালে বার্সিলোনায় মোবাইল কংগ্রেসের সাইড লাইনে ফেসবুক কর্তৃপক্ষের সাথে অনুষ্ঠিত বৈঠকের সফলতা তুলে ধরে মন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে বৈঠকটি ছিলো খুবই ফলপ্রসূ। তিনি বাংলাদেশে ফেসবুকের বিনিয়োগ ক্ষেত্র ও এই বিষয়ক পরিকল্পনা বাস্তবায়নে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বাস্তবায়ন ত্বরান্বিত করতে ওয়ার্কিং গ্রুপ গঠনের মাধ্যমে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশে ফেসবুকের ব্যবসার বিরাট সুযোগ রয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করে। তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশে এক্সপ্রেস ওয়াইফাই, টেরাগ্রাফ, ওপেন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক এবং জিরো রেটেট প্রোগ্রামের কার্যক্রম তুলে ধরেন ।
বর্তমানে দেশে চারকোটি ৮০ লাখ ফেসবুক ব্যবহারকারী রয়েছে। ব্যবহারকারী দিক থেকে বিশ্বে বাংলাদেশ দশম।
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ডিজেল সংকটে যখন দিশেহারা কৃষক, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের যুবক মনিরুল ইসলাম। অব্যবহৃত পোড়া মবিল থেকে তিনি উদ্ভাবন করেছেন ডিজেলের বিকল্প জ্বালানি ম্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই পরিচিত ছিল। এই পরিবেশবান্ধব যাতায়াতের ধারণায় এবার গতির থ্রিল ...
সব মন্তব্য
No Comments