স্টাফ রিপোটার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী শাসকগোষ্ঠী একের পর এক দন্ডনীয় অপরাধ করে যাচ্ছে। অবৈধ ক্ষমতার জোরে তারা জনগণকে পিষে মারার সকল কর্মসুচি বাস্তবায়ন করছে। একদিকে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি, অন্যদিকে হঠাৎ করে জ্বালানি তেলে দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা একেবারেই দন্ডনীয় অপরাধ।
রবিবার জ্বালানি তেলের দাম বৃদ্দির প্রতিবাদে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশটি ঢাকা-নারায়নগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে ছিলেন মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিক হাওলাদার, মৎস্যজীবী দলের নেতা অধ্যক্ষ সেলিম, জাকির হোসেন, ওমর ফারুক পাটোয়ারী, যুবদল নেতা মশিউর রহমাননরনিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী বলেন, বার বার জনগণই আওয়ামী শাসক গোষ্ঠীর কাছে বলির পাঠা হচ্ছে। কারণ শাসক দলের লুটপাট, টাকা পাচার আর দুর্নীতির খেসারত জনগণকে দিতে হচ্ছে। লোডশেডিং এর খেসারত জনগণকে দিতে হচ্ছে। তিনি বলেন, এমনিতে দেশের মানুষের অবস্থা শোচনীয়। তার ওপর জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে গণপরিবহণ বাড়া ইতিমধ্যে বেড়ে গেছে,জিনিস পত্রের দাম বেড়ে গেছে, মানুষের জীবন যাত্রার সকল খরচ বৃদ্ধি পেয়েছে। মানুষের বেচেঁ থাকাই এখন কঠিন হয়ে পড়বে। সুতরাং আর মুখ বুঝে বসে থাকলে চলবে না। দেশকে বাচাঁতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। তিনি অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মুল্য প্রত্যাহারের দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments