স্টাফ রিপোটার: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আজ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে সিঙ্গাপুর পৌঁছেছেন।
এরআগে বাংলাদেশ সময় দুপুর ১.২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্স এসকিউ-৪৪৯ বিমানে ঢাকা ত্যাগ করেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তিনি সিঙ্গাপুর যান বলে জাপা সূত্র থেকে জানা গেছে।
তিনি বিমানবম্দর থেকে সিঙ্গাপুর সিটির হোটেল অর্চাডে এসে পৌছলে সিঙ্গাপুর যুব সংহতির নেতারা জিএম কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় যুব সংহতি নেতা মোঃ জয়নাল আবেদীন, আবদুল আউয়াল শুভ ভূইয়া, এরশাদ হোসেন, জনি আহমেদ, জিয়া উদ্দিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির ব্যক্তিগত সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়ব জিএম কাদের সফরসঙ্গী হিসেবে আছেন।
আগামী ২৯ মে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments