রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সর্বাত্মক কঠোর লকডাউন কার্যকর হয়েছে। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচল বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সরকার ঘোষিত এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন চলাকালীন আইন অমান্য করায় মোবাইল কোর্টে ৬ জনকে অর্থদণ্ড করা হয়। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বন্দরবাজার, রায়ের হাট, চাখার বাজার ও সলিয়াবাকপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা'র নেতৃত্বে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন। তাদেরকে সহযোগিতা করেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টে ৬ জন ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের কাছ থেকে মোট ২ হাজার ১ শত টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া সকালে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় পুলিশ পৌর শহরসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করেছে। পৌর শহরের রায়েরহাট ব্রিজের ঢালসহ বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে ও পুলিশের দু’টি টহল টিম যানবাহন চলাচল বন্ধ রাখতে দায়িত্ব পালণ করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১ জুলাই থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন কার্যকর করতে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান চলবে। এদিকে ২ জুলাই বানারীপাড়ায় সেনাবাহিনীর একটি টিম আসতে পারে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments