স্টাফ রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসির পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসবে সদস্যদের সাঁতার ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন শামসুন্নাহার বিনু এবং জাফর ইকবাল।
আজ ১৮ মে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আইভি রহমান সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত নারী বিভাগের সাঁতারে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শামসুন্নাহার বিনু। সময় টেলিভিশনের রোজিনা রোজী রানার আপ এবং তৃতীয় হয়েছেন দৈনিক ভোরের কাগজের মরিয়ম মনি (সেঁজুতি)।
পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক সংগ্রামের জাফর ইকবাল। দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল এই বিভাগে রানার আপ এবং চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম তৃতীয় স্থান লাভ করেন।
এরআগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সদস্য ডক্টর সিরাজ উদ্দিন মো. আলমগীর ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এম.বি সাইফ।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments