উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে খাদ্য সংকটে বানর বেপরোয়া হয়ে উঠেছে। একদিকে খাদ্যের অভাবে প্রতিনিয়ত বানর বিভিন্ন লোকালয়ে হানা দিচ্ছে। অপরদিকে বাড়ীতে ঢুকে তান্ডব চালিয়ে মানুষের খাবার ছিনিয়ে নিচ্ছে। বানরের উৎপাতে অতিষ্ট হয়ে পড়েছে উজিরপুরবাসী। প্রকৃতির রূপ সৌন্দর্য বন্য প্রাণি বানর এক নজর দেখার জন্য ঢাকা সহ বিভিন্ন স্থানে চিরিয়াখানায় টিকিট নিয়ে ভীর জমায় শিশু কিশোর সহ শিক্ষার্থীরা। কিন্তু উজিরপুর অধিকহারে বানর থাকা স্বত্ত্বেও কেউ একটু সহানুভুতি দেখাচ্ছে না। ক্ষুধার যন্ত্রনায় বানরগুলো হিংস্র হয়ে আশ পাশের এলাকার বিভিন্ন বাড়ীতে বাড়ীতে হানা দিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে থাকে। এমনকী সবজী বাগান, নারিকেল, আম পেয়ারা থেকে শুরু করে বিভিন্ন ফল খেয়ে উজাড় করে দিচ্ছে। উজিরপুরস্থ ব্যবসায়ী সোহাগ জানান আমার ব্যবসায় প্রতিষ্ঠানে বিক্রয়ের জন্য ঝুলিয়ে রাখা কলা,রুটি সহ খাদ্য সামগ্রী নিমিষেই লুফে নিয়ে যায়। উজিরপুরে বানরগুলি লজ্জাবতী প্রজাতী হওয়া স্বত্ত্বে খাদ্যের অভাবে দিন দিন হিংস্র ও বেপরোয়া হয়ে পড়ছে। স্থানীয়রা আরো জানান বানরের জন্য সরকারের কোন অনুদান না আসলে কিছুদিনের মধ্যে বানরগুলো না খেয়ে মারা যেতে পারে। আর অল্পদিনের মধ্যেই বানর বিলুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দিবে। এ ব্যাপারে বনবিভাগের বরিশাল রেঞ্জ কর্মকর্তা ও উজিরপুরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিম আহম্মেদ জানান বানরের খাবারের বাজেটের বিষয়টি আমাদের দপ্তরের কাজ নয় তবে আলাদা প্রজেক্ট থেকে আবেদনের প্রেক্ষিতে খাবার আনতে হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সভ্যসাচী জানান বানরের খাবারের বিষয়টি আমাদের দপ্তর থেকে দেয়া হয় না। তবে বানর অসুস্থ হয়ে পড়লে তাদের সু-চিকিৎসার দায়িত্ব আমাদের। উপজেলা নির্বাহী অফিসার প্রণতী বিশ্বাস জানান আমি এখন পর্যন্ত বানরের কোন খাবারের বরাদ্দ পাইনি, তবে বানরের খাদ্য সংকট থেকে উত্তোরণের জন্য আমি দ্রুত বিষয়টি নিয়ে লিখিত ভাবে জেলা প্রশাসকের কাছে অবহিত করব।
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
সব মন্তব্য
No Comments