বোরহান উদ্দিন রব্বানী : "যুগান্তরের পদধ্বনি, বাজুক প্রাণে তোমার আমার" এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন আয়োজিত ১৬তম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ এর বাংলা এশিয়ান সংসদীয় বিতর্কের হয়েছে চ্যাম্পিয়ন আ ফ ম কামালউদ্দীন হল।
রবিবার (১৯ মার্চ) জহির রায়হান অডিটোরিয়ামে প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের মডারেটর এটি এম আতিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ও টিএসসির পরিচালক অধ্যাপক আলমগীর কবির। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সভাপতি নূর আহম্মদ হোসেন বিন্দু।
ফাইনাল বিতর্কে আ ফ ম কামাল উদ্দীন হল বনাম রফিক জব্বার হলের তুমুল উত্তেজনামূলক লড়াই হয়। আ ফ ম কামাল উদ্দীন হলের হয়ে বিতর্কে অংশ করেন মাসুম - ইউআরপি ৪৮, হাবিব-ইউআরপি ৪৮,দিদার- ভূগোল-৪৯।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাপসী দে প্রাপ্তি। এছাড়াও নবীন বিতর্কের ৫১ তম আবর্তনের সেরা তিনজনকে পুরষ্কার দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments