স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিনের অসুস্থতার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
বিএনপি’র সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানিয়েছেন, দলীয় একটি বার্তায় খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিএনপি সাত দিনের শোক ঘোষণা করেছে এবং সারা দেশে শোক পালন করার ঘোষণা দেয়া হয়েছে।
শরীরে দীর্ঘদিন যাবত নানা জটিল অসুস্থতা ছিল বলে চিকিৎসক জানিয়েছেন। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন এবং গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং তিন বারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালে ক্ষমতায় আসেন এবং পরবর্তীতে একাধিক গুরুত্বপূর্ণ সরকার পরিচালনা করেছেন।
খালেদা জিয়ার মৃত্যুর খবরে রাষ্ট্রীয়, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতারা শোক প্রকাশ করেছেন এবং ধর্মীয় মোনাজাত ও দোয়া করার আবেদন জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
সব মন্তব্য
No Comments