স্টাফ রিপোর্টার: আজ সন্ধ্যায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগিয়েছে সন্ত্রাসীরা। এতে নিচতলায় লাইব্রেরির বই, গুরুত্বপূর্ণ কাগজ এবং আসবাবপত্র পুড়ে গেছে। আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ, জলকামান এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে সন্ত্রাসীদের হটিয়ে দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। গতকালও কয়েক দফা সন্ত্রাসী হামলা এবং মশাল মিছিল নিয়ে আগুন দিতে চেয়েছিলো তারা। জাতীয় পার্টি নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধে গতকাল তারা আগুন দিতে পারেনি। আজ সন্ধ্যায় কর্মসূচি শেষ করে জাতীয় পার্টি নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করলে ২০ থকে ৩০ জনের একটি সন্ত্রাসী দল পুলিশের বাধা উপেক্ষা করে কাকরাইলের জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আগ্নি সংযোগ করে।
আজ বিকেল সাড়ে ৩টায় জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ময়মনসিংহ বিভাগীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। বিকেল সাড়ে ৪টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সন্ধ্যায় জাতীয় পার্টির কর্মসূচি শেষ হলে আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের শান্তি শৃংখলা রক্ষার জন্য কার্যালয় ত্যাগ করতে বলেন। এরপর জাতীয় পার্টি নেতাকর্মীরাও দলীয় কার্যালয় ত্যাগ করেন। সন্ধ্যায় একটি সন্ত্রাসী গোষ্ঠী মিছিল নিয়ে জাতীয় পার্টি কার্যালয় আগুন সন্ত্রাস চালায়।
এরআগে বিকেল ৪টার পরে আরেকটি সন্ত্রাসী গ্রুপ জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর উত্তরার বাস ভবনে কয়েক দফা হামলা চালাতে চেষ্টা করে। সেখানে সকাল থেকেই আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে ছিলো। পুলিশ সন্ত্রাসীদের হটিয়ে দিয়েছে। জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় ও পার্টি চেয়ারম্যান এর বাসভবনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি (যুগ্ম মহাসচিব পদমর্যাদায়) খন্দকার দেলোয়ার জালালী এতথ্য নিশ্চিত করেছেন।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments