রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বিদ্যুৎস্পর্শে সৌরভ হালদার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে,৭ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে সৌরভ উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামে সৎ সঙ্ঘ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে স্বেচ্ছাশ্রমে কাজ করছিল। সে দুপুর ২টার দিকে রান্নার জন্য মন্দিরের মটর থেকে পানি তুলতে সুইচ অন করলে বিদ্যুৎ স্পৃষ্ট হয় । তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই গ্রামের সুরেশ হালদারের ছেলে সৌরভ হালদার বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল থেকে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরুর মাত্র এক সপ্তাহ পূর্বে বিদ্যুৎস্পর্শে সৌরভের এ মর্মান্তিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও সহপাঠিসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ছেলেকে হারিয়ে বাবা-মা পাগল প্রায়। পরিবারে বইছে শোকের মাতম। সৎসঙ্ঘের ধর্মীয় অনুষ্ঠানটি বিষাদে পরিণত হয়।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments