ডেস্ক রিপোর্ট: ইলেকট্রিক টু-হুইলার বাজারে পথ প্রদর্শক রিভো বাংলাদেশ সম্প্রতি উদ্বোধন করলো তাদের নতুন ৩এস শোরুম ইভি রাইড, যার অবস্থান ৩৬২ ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা।
এই নতুন শোরুমের মাধ্যমে রাজধানীর অন্যতম ব্যস্ত এবং সম্ভাবনাময় এলাকায় পরিবেশবান্ধব ইভি সমাধান পৌঁছে দিতে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো রিভো।
রামপুরা এই শোরুমে এখন থেকে পাওয়া যাবে রিভোর সব নতুন মডেলসহ নতুন প্রিমিয়াম ই-বাইক ই৫২, যা সর্বাধুনিক প্রযুক্তিও পারফরম্যান্সের অনন্য সংমিশ্রণ। এই মডেল এক চার্জে ১৩০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এবং এতে রয়েছে পিওর গ্রাফিন ব্যাটারি, ব্রেক রিজেনারেশন সিস্টেম, অ্যান্টি-থেফট সিকিউরিটি, টিএফটি ডিজিটাল ডিসপ্লে, সিবিএস ব্রেকিং সিস্টেম এবং শক্তিশালী সাসপেনশন ও আধুনিক নির্মাণ শৈলী।
উদ্বোধনী অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব ভেন নিই বলেন, “রামপুরা তরুণ প্রজন্ম, পেশাজীবী এবং পরিবেশ সচেতন মানুষের প্রাণকেন্দ্র।এখানকার মানুষদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের সর্বোচ্চ প্রযুক্তিনির্ভর ও কার্যকরী মডেলগুলো। ই৫২ সহ রিভোর প্রতিটি বাইক ভবিষ্যতের স্মার্ট ট্রান্সপোর্ট সল্যুশনের প্রতিচ্ছবি। এই শোরুম আমাদের একটি আরও সবুজ বাংলাদেশের পথে এগিয়ে নেবে।”
ইভি রাইড শোরুমে পাওয়া যাবে বিক্রয়, সার্ভিস ও স্পেয়ার পার্টস-এর পূর্ণাঙ্গ সেবা।সাথে রয়েছে সীমিত সময়ের জন্য রিভোর ঈদ ডাবল ক্যাশব্যাক অফার, যা নির্দিষ্ট মডেলে গ্রাহকদের জন্য দারুণ সাশ্রয়ের সুযোগ এনে দিয়েছে।নতুন মডেল এ১০, এ১২, এ১২এস, সি৩২, সি৩২ ওয়াই ও ই৫২ এর টেস্ট রাইডের সুযোগও উন্মুক্ত থাকছে।
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
সব মন্তব্য
No Comments