ডেস্ক রিপোর্ট: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। তাই দলের সাথে যোগ দিতে আজ রাতেই ক্যারিবিয়ান দ্বীপের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।
বিসিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় হাতে ব্যথা পেয়েছিলেন শরিফুল। ফলে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি।
ইনজুরির কারনে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে ছিলেন না শরিফুল। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন তিনি। কিন্তু ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠে অনুশীলন করেছেন শরিফুল। অনুশীলনে ভালো অনুভব করায় দ্বিতীয় টেস্টে শরিফুলের খেলার ব্যাপারে ছাড়পত্র দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।
এরপরই দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য বাংলাদেশ দলে সুযোগ পেলেন শরিফুল।
২০২১ সালের এপ্রিলে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিলো শরিফুলের। এখন পর্যন্ত ৪ টেস্টে ৬ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও ১০ ওয়ানডেতে ১৩ ও ১৯ টি-টোয়েন্টিতে ২৫ উইকেট আছে তার।
আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments