বগুড়া অফিস: ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনীর মুক্তিযোদ্ধা প্রবীণ কমিউনিস্ট নেতা মকবুল হোসেন মারা গেছেন। এই প্রবীণ কমিউনিস্ট নেতা শুক্রবার ১২ অফাগষ্ট বগুড়ায় হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
মৃত্যুতেবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ ১৩ আগস্ট এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন আজীবন তার আদর্শের প্রতি অবিচল ছিলেন। এই প্রবীণ নেতা কে হারিয়ে বাংলাদেশের কৃষক আন্দোলন এবং কমিউনিস্ট আন্দোলনের এক অপূরণীয় ক্ষতি হলো। আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। জাতি তাঁর কর্মময় জীবন এবং অবদানকে সবসময় সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ জনাব মকবুল হোসেনের পরিবার এবং তার সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জানান ও সহমর্মিতা প্রকাশ করেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments