ডেস্ক রিপোর্ট: বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যকরী কমিটি গঠনকল্পে সাধারণ সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিনয়বাঁশীর পুত্র ও আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় (২০২৩-২০২৬) তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হয়।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি শিল্পী বিনয়বাঁশী জলদাসের বসতভিটায় ভাস্কর্য চত্বরে তারই স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে অনুপম বড়ুয়া পারু সভাপতি ও বিপ্লব জলদাসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মোঃ ইউসুফ (মাষ্টার) সহ-সাধারন সম্পাদক বকুল বড়ুয়া, কোষাধ্যক্ষ কালীপদ দাস, সহ-কোষাধ্যক্ষ মাহফুজ রকি, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক বিধান দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. এসকান্দর, পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক দোলন জলদাস, নির্বাহী সদস্য মনি দাস (নীলা), আকাশ দাস, মোঃ রাশেদ, অর্পিতা ঘোষ ও প্রীতি দাশ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
সব মন্তব্য
No Comments