ডেস্ক রিপোর্ট: আগামীকাল ১৮ জানুয়ারি বুধবার সব্যসাচী নাট্যজন মমতাজউদদীন আহমদের ৮৯তম জন্মদিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৫.৩০ মিঃ নানা উপকরণ নিয়ে অনুষ্ঠানের আয়োজন করবে থিয়েটার। অনুষ্ঠানে মমতাজউদদীন আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ, জীবন ও কর্মের আলোচনা করা হবে। আলোচনা পর্বে অংশ নিতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
মঞ্চসারথী উপদেষ্টা-বাংলাদেশ আওয়ামী লীগ আতাউর রহমান, বাংলা একাডেমি মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি প্রাবন্ধিক গবেষক গোলাম কুদ্দুছ, প্রাবন্ধিক, সাংবাদিক জনাব সোহরাব হাসান, বাংলাদেশ পথনাটক পরিষদ সভাপতি কবি নাট্যজন মিজানুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন প্রদীপ বণিক, ধন্যবাদ জ্ঞাপন করবেন থিয়েটারের সাধারণ সম্পাদক অশোক রায় নন্দী
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে পরিবেশিত হবে- সঙ্গীত, আবৃত্তি, তথ্যচিত্র প্রদর্শনী।
পরিশেষে দর্শনীর বিনিময়ে নাটক : স্পার্টকাস বিষয়ক জটিলতা, রচনা: মমতাজউদদীন আহমেদ, নির্দেশনা: রফিকুল ইসলাম রফিক।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments