সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৮টায় দরগা গেইটের পূর্ব পার্শ্বে হোটেল রাজরানীতে অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর আলম (৪০), জাহানারা বেগম ইকরা (৩৫), মুন্নী আক্তার (১৮) নামে প্রতারক চক্রের এই তিন সদস্যকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে নগদ ১২,২৪০ টাকা, মোবাইলফোন, আইডি কার্ডের কপি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় যে, এই প্রতারক চক্র দীর্ঘদিন থেকে সিলেট শহরের বিভিন্ন হোটেলে অবস্থান করে বিভিন্ন পেশাজীবী সাধারণ নিরীহ জনগণকে সরকারি ভাতা ও রেশন কার্ডে সুযোগ সুবিধা করে দেওয়া প্রলোভন দেখিয়ে প্রতারনা করে টাকা পয়সা হাতিয়ে নেয়। এ পর্যন্ত ৩৫৪ জনের কাছ থেকে দুইলক্ষ বিশ হাজার দুইশত টাকা হাতিয়ে নিয়েছে মর্মে অভিযোগ পাওয়া যায়। আসামীদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments