দেশের শান্তি, সম্প্রতি, সমৃদ্ধির জন্য সবার অংশগ্রহনে জাতীয় নির্বাচনের বিকল্প নেই-জাসদ
স্টাফ রিপোর্টার: ৫৪তম বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আজ ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা’র সভাপতিত্বে ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত রায়হান, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হক, কোষাধক্ষ্য মনির হোসেন, সহ-সম্পাদক আলী হাসান তরুন, জাসদ নেতা হুমায়ুন কবির সরদার, আহসান হাবীব শামীম, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, সহ-সভাপতি এড. মো: আবু হানিফ, শুভংকর দেব বাপ্পা, জাসদ নেতা অসিত সিংহ রায়, জাসদ ঢাকা মহানগর পূর্ব সহ-সভাপতি নুরতাজ পারভীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান খান রিপন, বাংলাদেশ ছাত্রলীগ(বৈজ্ঞানিক সমাজতন্ত্র) ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শেখ ছোরায়েদ সাদী প্রমূখ।
বক্তারা বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী রাজনৈতিক দলসমূহ ও তাদের নেতা-কর্মীদের সমন্বয়ে গঠিত রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর পরাজয় স্বীকার ও আত্মসমর্পণ এবং মুক্তিবাহিনী ও মুক্তিকামী জনগণের বিজয় জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবময় ও জাতীয় অহংকারের বিষয়। তারা, মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লক্ষ মানুষ, সম্ভ্রম দানকারী ২ লক্ষ নারী, নির্যাতন, অত্যাচার, কষ্ট ভোগ করে অসীম ত্যাগ স্বীকারকারী মুক্তিকামী কোটি কোটি মানুষ, স্বাধীনতা সংগ্রামী বীরমুক্তিযোদ্ধা, মিত্র অংশ ভারতীয় সেনাবাহিনীর বীর ও শহীদ সদস্যগণের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে ২৪ দিয়ে ৭১ কে মুছে ফেলতে চাইছে। বক্তারা স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধে বিজয় ও ৩০ লক্ষ শহীদের স্বপ্ন, আদর্শ, চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বাংলাদেশের জন্মশত্রুদের মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধের রাজনীতি, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মুছে ফেলে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের রাজনীতি মোকাবেলায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ও দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। তারা বলেন, দেশের শান্তি, সম্প্রতি, সমৃদ্ধির জন্য সবার অংশগ্রহনে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনে সবার সমান সুযোগ তৈরীতে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহবান জানানো হয়।
সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন
৫৪ তম মহান বিজয় দিবসে আজ ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ৯টায় সাভারে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, প্রবীণ জাসদ নেতা রতন কুমার দাস, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জনসংযোগ বিষয়ক সম্পাদক ও যুব জোটের সভাপতি শরীফুল কবির স্বপন, জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ সেলিম, সহ-সম্পাদক আলী হাসান তরুন, শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, ঢাকা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, জাসদ নেতা আহসান হাবিব শামীম, অসিত সিংহ রায়, যুব জোট ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলাউদ্দিন খোকন, ছাত্রলীগের(বৈজ্ঞানিক সমাজতন্ত্র)সহ-সম্পাদক নঈম মল্লিক, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শেখ ছোরায়েদ সাদী প্রমুখ।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
সব মন্তব্য
No Comments