ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে চা-দোকানদার মো. আমির হোসেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০২( দুই )জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-২। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৮ এর বিচারক মো. খোরশেদ আলম গত রোববার এ মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন কবির হোসেন, তাঁর স্ত্রী স্বপ্না বেগম, ভাই মো. হুমায়ুন ও মো. ফালান এবং মো. মিলন ওরফে নূরু। র্যাব-২ জানিয়েছে, দণ্ডপ্রাপ্তদের মধ্যে পলাতক ২ আসামিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments