অনিক রায়,ফরিদপুর অফিস: পল্লীকবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে নানা সাংস্কৃতিক ও স্মরণোৎসবমূলক কর্মসূচির মাধ্যমে কবিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। এ উপলক্ষে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
শনিবার (১৪ মার্চ) সকালেই ফরিদপুর শহরের অম্বিকাপুরে অবস্থিত কবির সমাধিস্থলে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
কবির প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফরিদপুর ফাউন্ডেশন, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য পরিষদ এবং আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ সামাদ এবং ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গি।
বক্তারা বলেন, পল্লীকবি জসীম উদ্দীনের সাহিত্যকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তার লেখনীতে গ্রামীণ জীবনের সরলতা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনবদ্য প্রকাশ ঘটেছে। বক্তারা নতুন প্রজন্মকে কবির জীবন ও সাহিত্যকর্ম থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে জানানো হয়, কবি সম্পর্কে আরও সমৃদ্ধ জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে ‘মৃত্যুঞ্জয় কবি’ শীর্ষক একটি গ্রন্থ। এতে ফরিদপুরের নতুন প্রজন্ম পল্লীকবি জসীম উদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে গভীরভাবে জানতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
স্থানীয়রা বলেন,“ কবি জসীম উদ্দীন আমাদের গ্রামের অহংকার। তার কবিতা শুধু শব্দ নয়, বরং গ্রামের মানুষ, তাদের জীবনযাপন, আনন্দ-বেদনা এবং প্রকৃতির সঙ্গে সম্পর্কের এক জীবন্ত চিত্র। আমরা চাই নতুন প্রজন্মও তার লেখা পড়ে শিখুক কিভাবে সরল জীবন, মানবিক মূল্যবোধ আর গ্রামীণ সংস্কৃতিকে ভালোবাসা যায়। তার সাহিত্য আমাদের হৃদয় ছুঁয়ে যায় এবং আমাদের নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে শ্রদ্ধার সঙ্গে মনে রাখার অনুপ্রেরণা দেয়।”
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল। এ সময় ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকে সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “জাতীয় নৃত্য উৎসব ২০২৬"। নৃত্য ও সংস্কৃতির বিকাশে এ আয়োজন নতুন প্র ...
অনিক রায়, ফরিদপুর অফিস : ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ফরিদপুর শহরের বাংলাদেশ শিশু একাডেমি অড ...
লুতুব আলি:পঁচিশে বৈশাখ, আজ আকাশে তোমারই মুখ, জোড়াসাঁকোর বাতাসে ভাসে গীতাঞ্জলির সুখ। কলম ধরেছিলে তুমি, জেগেছিল মহাদেশ, একটি মানুষের গানে গেয়েছিল সারা বিশ্বের দেশ।শান্ ...
সব মন্তব্য
No Comments