ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবাদদাতারা। নিহতরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহত দুই বাংলাদেশি হলেন সাতক্ষীরার নুরুল ইসলাম ও শফিকুল ইসলাম। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, জিবদিন গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় তিনজন বাড়িতে অবস্থান করছিলেন অথবা বাড়ির কাছাকাছি কাজ করছিলেন। বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ হামলার মাধ্যমে একই দিনে দ্বিতীয়বার জিবদিন গ্রামে আক্রমণ চালাল ইসরায়েলি বাহিনী।
লেবানন-ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এ প্রাণহানির ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় প্রায়ই ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা হচ্ছে। এসব হামলায় সাধারণ বেসামরিক নাগরিক ও সেখানে কর্মরত বিদেশি শ্রমিকরা হতাহত হচ্ছেন।
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমলেও, এরমধ্যেও শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুট দিয়ে লিবিয়া থেকে ইতালিতে ...
ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভি ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার ২১ জুন স্থানীয় সময় সকাল ৬টার দিকে আল শাহানিয়া এলাকার দোহা-দুখান মহাসড়কে এই ম ...
সব মন্তব্য
No Comments