স্টাফ রিপোর্টার:বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা পুলিশ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো: ১। পাবনা জেলার সুজানগর পৌর যুবলীগের সভাপতি ও সুজানগর উপজেলা ছাত্রলীগের ভাইস চেয়ারম্যান মো. জুয়েল রানা (৩৫) ২। চট্টগ্রাম মহানগরের এজিএস ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী আল নমান সাইফ (২৯) ৩। চট্টগ্রাম জেলা যুবলীগের সক্রিয় কর্মী মো.জুলহাস (২৬) ৪। ছাত্রলীগের সক্রিয় কর্মী ইমন হোসেন খান মানিক (২৫) ৫। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. সাগর হোসেন (২৭) ৬। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. ওহিদুল ইসলাম সুমন (৩৩)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২:১০ ঘটিকায় মিরপুর মডেল থানা পুলিশ মিরপুর হার্ট ফাউন্ডেশনের সামনে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কয়েকজন সদস্য মুখে মাস্ক পরে মিরপুর মডেল থানাধীন পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে পাকা রাস্তায় জড়ো হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে এবং সরকারবিরোধী স্লোগান দিচ্ছে।
সংবাদের ভিত্তিতে পুলিশ ২:৪৫ মিনিটে পাইকপাড়া জি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্র এজাহারনামীয় আসামিসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং নিষিদ্ধ সংগঠনের অজ্ঞাতনামা ৩০-৪০ জন সদস্য মুখে মাস্ক পরে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে পালাতে শুরু করে। এই সময় ঘটনাস্থল থেকে ৬ জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয় এবং অন্যরা কৌশলে পালিয়ে যায়।এ ঘটনায় মিরপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments