ডেস্ক রিপোর্ট: ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে ঘোষিত সিডিউলের ব্যত্যয় ঘটানোয় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছেন দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি)-এর সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
এ বিষয়ে তিনি আজ (১৩ অক্টোবর) এক লিখিত বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, “আইইবি প্রকৌশলীদের অধিকার রক্ষায় ভূমিকা পালনের জন্য দেশের সর্ববৃহৎ পেশাজীবী প্রতিষ্ঠান। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আইইবি ফ্যাসিস্ট আমলের দখলদারমুক্ত হয়েছে। এর পর গঠিত অন্তর্বর্তীকালীন কমিটি প্রকৌশলীদের জন্য ন্যায়নিষ্ঠার সঙ্গে ভূমিকা রাখবেন—এমনটাই প্রকৌশলী সমাজ প্রত্যাশা করেছিল। কিন্তু তাদের ঘোষিত নির্বাচনী তফসিলে ব্যত্যয় ঘটানোর ঘটনায় বর্তমান কমিটির অপেশাদার ভূমিকা জনমনে গভীর অসন্তোষ সৃষ্টি করেছে।”
তিনি আরও বলেন, “ঘোষিত তফসিল অনুযায়ী ৭ অক্টোবর ২০২৫ তারিখে দুটি জাতীয় দৈনিকে মনোনয়নপত্র উত্তোলনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং ৮ অক্টোবর ২০২৫ তারিখ থেকে মনোনয়নপত্র উত্তোলনের ব্যবস্থা রাখার কথা ছিল। কিন্তু দুঃখজনকভাবে কোনো নোটিশ ছাড়াই পরপর দুই দিনের এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হয়নি। ৮ অক্টোবর সন্ধ্যায় সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির বৈঠক অনুষ্ঠিত হলেও, তার কার্যবিবরণী যথাসময়ে সাধারণ প্রকৌশলীদের অবগতির জন্য প্রকাশ করা হয়নি।”
তিনি আরও যোগ করেন, “এসব পরিস্থিতি থেকে মনে হয়, বর্তমান কমিটি প্রকৌশলীদের ভোট প্রদানের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে সচেষ্ট নয়।”
এমতাবস্থায়, ফোরামের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সকল প্রকার অনিশ্চয়তা দূর করে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ আইইবি নির্বাচন যথাসময়ে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকল মহলের প্রতি জোর আহ্বান জানান।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments