অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের বড়শিতে একটি বিলুপ্তপ্রায় মিঠা পানির কুমির ধরা পড়েছে। হঠাৎ এ ধরনের বিরল ঘটনার খবরে নদীপাড়জুড়ে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়। স্থানীয়রা দলে দলে ঘটনাস্থলে ছুটে আসেন কুমিরটি দেখতে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকাল থেকেই নদীপাড়ে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়, অনেকে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন বেপারী, সাগর বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াসসহ কয়েকজন জেলে পদ্মা নদীতে হাজারি বড়শি ফেলে মাছ ধরছিলেন। হঠাৎ তাদের একটি বড়শিতে শক্ত কিছু আটকে যায়। পরে টেনে তোলার পর দেখা যায় একটি কুমির আটকা পড়েছে।
ঘটনার পর জেলেরা কুমিরটিকে নিরাপদে উদ্ধার করে রশি দিয়ে বেঁধে ঘাট এলাকায় নিয়ে আসেন। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়লে শত শত মানুষ কুমিরটি দেখতে ভিড় করেন।
জেলে শেখ ইলিয়াস জানান, কুমিরটি আটকা পড়ার সময় নদীর পশ্চিম পাশে আরও দুটি বড় আকারের কুমির দেখতে পান তারা, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। অন্য জেলে স্বপন বেপারী বলেন, কুমিরটি আটক করার পর সেটিকে নিরাপদ স্থানে রাখা হয় এবং বিষয়টি দ্রুত বন বিভাগকে জানানো হয়েছে।
চরভদ্রাসন থানার পুলিশ জানিয়েছে, কুমিরটির নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কেউ এটিকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধার করে নিরাপদ ও প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার ব্যবস্থা নেবেন।
বিশেষজ্ঞদের মতে, এটি একটি বিলুপ্তপ্রায় মিঠা পানির কুমির, যা জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দ্রুত প্রাণীটিকে তার স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং এ ধরনের দুর্লভ প্রাণী সংরক্ষণে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন।
স্থানীয় পরিবেশপ্রেমীরাও কুমিরটিকে নিরাপদে নদীতে অবমুক্ত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা করা যায়।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার সকাল ১০টা (১১ সেপ্টেম্বর ২০২৬) থেকে মা ...
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
সব মন্তব্য
No Comments