স্টাফ রিপোটার: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সৌদি আরব, চীন ও ভূটান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। চীন, সৌদিআরব এবং ভূটানের বিনিয়োগকারীগণ বাংলাদেশের এনার্জি, এগ্রোবেজড ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং এবং অবকাঠামো উন্নয়ন খাতে আরো বেশি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
মন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে চলমান বাংলাদেশ বিজনেস সামিটে যোগদানকৃত সৌদি আরব, চীন ও ভূটানের বাণিজ্যমন্ত্রীর সাথে আলাদাভাবে মতবিনিময় করে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন খুবই লাভজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের বিভিন্ন আকর্ষণীয় স্থানে একশতটি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে, বেশ কয়েকটির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। দেশীয় প্রতিষ্ঠানসহ পৃথিবীর বিভিন্ন দেশ এখানে বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে, আরো বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকার বিনিয়োগের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধা প্রদান করছে এবং বিনিয়োগের আনুষ্ঠানিকতা সহজ করেছে। এ বিষয়গুলো তাদের কাছে তুলে ধরেছি। সৌদি আরব এবং চীন বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
মন্ত্রী প্রথমে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আব্দুল্লাহ আলকাসাবি মতবিনিময় করেন। এ সময় সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এনার্জি খাতে বিনিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এছাড়া, বাংলাদেশের এগ্রিকালচার এবং ফুড সেক্টরে বিনিয়োগের সুযোগ রয়েছে। সৌদি আরবের বিনিয়োগকারীগণ সবদিক বিবেচনা করে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ করবে।
বাণিজ্যমন্ত্রী এরপর চায়না কাউন্সিল ফর দ্য প্রোমশন অভ্ ইন্টারন্যাশনাল ট্রেড জাং শাওগাং এর সাথে মতবিনিময় করেন। এসময় চীনের বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের চতুর্থবৃহৎ ব্যবসায়িক অংশীদার। বাংলাদেশে চীনের অনেক বিনিয়োগ রয়েছে। চীন বাংলাদেশের উন্নয়নের অংশীদার। বাংলাদেশের এনার্জি, এগ্রোবেজড ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং এবং অবকাঠামো খাতে আরো বিনিয়োগের সুযোগ রয়েছে। চীনের বিনিয়োগকারীগণ বাংলাদেশে আরো বিনিয়োগ করতে আগ্রহী।
পরে বাণিজ্য মন্ত্রী ভূটানের শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থানমন্ত্রী কার্মা দর্জি এর সঙ্গে বৈঠক করেন। এসময় ভূটানের মন্ত্রী বলেন, ভূটান বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। এজন্য উভয় দেশের নৌপথ সচল এবং ব্যবসা বাণিজ্যের জন্য বন্দরের সমস্যাগুলো দূর করার আহ্বান জানান।
এর আগে বাণিজ্যমন্ত্রী এফবিসিসিআই এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকায় বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত তিনদিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ এর উদ্বেধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা “বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩” এর উদ্বোধন করেন।
ডেস্ক রিপোর্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবির সর্বশেষ আউটলুক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। জুলাই ২০২৬ সংস্করণে এডিবি বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ববাজারে তেজাবি স্বর্ণ ও রৌপ্যের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও সোনা ও রূপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
ডেস্ক রিপোর্ট: ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক বাইক—রিভো সি৩৫ ও রিভো সি৩৫-ওয়াই—উন্মোচন করেছে। বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হবে। বৃহস্পতি ...
সব মন্তব্য
No Comments