স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে এবং দুইজনের মৃত্যু সন্দেহজনক হিসেবে রেকর্ড করা হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জনের হাম শনাক্ত হয়েছে, আর সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ৯৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বুধবার (৫ আগস্ট) প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি ৪ আগস্ট সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনকভাবে আরও দুইজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। মৃত নিশ্চিত তিনজনই ঢাকার বাসিন্দা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৯৫৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় ১২৪ জনের হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩২ হাজার ৯০৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৬ হাজার ৬৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ সময়ের মধ্যে মোট ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।
এছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭৫৮ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৬ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ...
সব মন্তব্য
No Comments