ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ আইয়ান টি-২০ ১৬ দলীয় গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২২ এর গতকাল বৃহঃস্পতিবার প্রথম সেমি ফাইনালে সুপার ওয়ারিঅর্স ২ উইকেটে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটি লায়ন্সকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। টসে জিতে সুপার ওয়অরিয়স প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটি লায়ন্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। পরে, সুপার ওয়অরিয়র্স ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় রমজান। খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আইয়ান গ্রুপ ইন্ডাস্ট্রিজ এর পরিচালক ও রাজিব ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহিরউদ্দিন রাজিব ভূঁইয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মনির হাসান টিটো, আওয়ামীলীগ নেতা আঃ রশিদ জমাদ্দার, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, যুবলীগ নেতা এসকে মিজানুর রহমান, মোল্যা রবিউল ইসলাম, বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হাসান নাইস, টুর্নামেন্টের উপদেষ্টা হাফিজুর রহমান মোল্যা প্রমুখ। খেলা পরিচালনা করেন মোঃ মিলন ও মোঃ তাহুর। আগামী রবিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখী হবে এল আর ইন্টারন্যাশনাল, ফুলবাড়িগেট বনাম আইয়ান কিংস।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments