কামরুজ্জামার শাহীন,ভোলা॥জঙ্গিবাদ, ইভটিজিং, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, ও বাল্যবিবাহ প্রতিরোধে চরফ্যাশন উপজেলার শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে শশীভূষণ থানা পুলিশের আয়োজনে স্কুলের হলরুমে এ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় শশীভূষণ থানার পুলিশ ইন্সপেক্টর মো. মিজানুর রহমান পাটোয়ারী, সেকেন্ড অফিসার কমলেশ দাস, বিট অফিসার আবু হানিফ, স্কুলের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতি মো. তারেক পন্ডিত, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, সহকারী শিক্ষক মো. শাহে আলম, আব্দুর জাহের, রওশন আরা পারভীন, মো. মাকসুদুর রহমান, মো. মোশারেফ হোসেন, মো. জসিম উদ্দিন, মো. ইউসুফ, সুকান্ত চন্দ্র দাস, মোসাঃ কহিনুর বেগম, মাওঃ আবু জাফর, মো, শিপন, মো. এনায়েত হোসেন, হোসনেরা বেগম, রসুলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলম পন্ডিত উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ছাত্র-ছাত্রীদের মাঝে জঙ্গি, ইভটিজিং, মাদক, সন্ত্রাস,কিশোর গ্যাং, ও বাল্যবিবাহের কু-ফল তুলে ধরেন এবং সকলকে সচেতনতার মাধ্যমে এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments