স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কাবো ভার্দের বিপক্ষে মাঠে নেমেই ইতিহাস গড়লেন লিওনেল মেসি। আজ শনিবার, ৪ জুলাই ভোরে মায়ামি স্টেডিয়ামে ২৯ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অধিনায়ক। লিসান্দ্রো মার্তিনেজের নিখুঁত থ্রু বল বক্সের ভেতর নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপার ভোজিনহার মাথার ওপর দিয়ে জালে জড়ান মেসি। এই গোলের সঙ্গে সঙ্গেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২০ গোলের রেকর্ড আরও মজবুত করলেন তিনি।
গোলটি শুধু আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেওয়াই নয়, চলতি বিশ্বকাপে মেসির সপ্তম গোলও এটি। এই মুহূর্তে কিলিয়ান এমবাপ্পের ৬ গোলকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে উঠে গেলেন ৩৯ বছর বয়সী মহাতারকা। ইন্টার মায়ামির ঘরের মাঠে খেলা হওয়ায় গ্যালারি ছিল মেসিময়। কিক-অফের পর থেকেই ‘মেসি, মেসি’ স্লোগানে মুখর ছিল পুরো স্টেডিয়াম।
স্কটল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালি ম্যাককয়েস্ট আইটিভিতে ধারাভাষ্যে বললেন, “৯ জন খেলোয়াড় এখানে ফার পোস্টে বল রাখার চেষ্টা করত। মেসি এক সেকেন্ড অপেক্ষা করে গোলকিপারের মাথার ওপর দিয়ে তুলে দিল। এটাই জিনিয়াস।” ম্যাচের ৪৫ মিনিট শেষে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে, বল দখলে ৬৪% নিয়ে পুরো নিয়ন্ত্রণ স্কালোনির দলের হাতে।
বিশ্বকাপে এটি মেসির টানা অষ্টম ম্যাচে গোল, যা আরেকটি নতুন রেকর্ড। গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল, আর জর্ডানের বিপক্ষে ১ গোলের পর নকআউট পর্বের শুরুতেই আবারও জ্বলে উঠলেন আর্জেন্টাইন অধিনায়ক।
কাবো ভার্দে বিশ্ব র্যাংকিংয়ে ৬৪ নম্বরে থাকলেও গ্রুপ পর্বে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে চমক দেখিয়েছিল। তবে মেসির ‘ম্যাগনিফিসেন্ট টাচ’ আর ফিনিশিংয়ের সামনে শেষ পর্যন্ত দেয়াল তুলতে পারেনি আফ্রিকার দলটি। দ্বিতীয়ার্ধে আরও গোলের খোঁজে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments