শাহ আলম ডাকুয়া ও মোস্তাফিজুর রহমান জাকির:
নদী মাতৃক আমাদের এই দেশ, মাছে ভাতে বাঙালি এই কথাটি এখন শুধু বই-পুস্তকেই সীমাবদ্ধ। বাস্তব চিত্র পুরোটা ভিন্ন।
ধান নদী খাল- এই তিনে বরিশাল। ২০২৪ সালে এসে সেই খালে, নদীতে নাই পানি। তাই কমে গেছে মাছ। কিছু নদ-নদী খালে পানি এলেও তেমন একটা দেখা নেই দেশীয় মাছের। তাই চাষের মাছের ওপর নির্ভর করে আমিষের ঘাটতি মেটাতে হচ্ছে।
বিভিন্নস্থানে অবৈধভাবে নদী দখল ও অপরিকল্পিত বাঁধের ফলে নদী হারাচ্ছে তার চির-চেনা যৌবন। মাছ ধরতে বিভিন্ন ফাঁদের অপব্যবহার কারণে নদীতে দেশীয় মাছের উৎপাদন দিনকে দিন কমে আসছে।
প্রাকৃতিক বিপর্যয়, অবৈধ কারেন্ট জাল ও প্রচুর পরিমাণে কীটনাশকের ব্যবহারের ফলে খাল, বিল, পুকুর, ডোবাগুলোতে দেশীয় মাছের বিলুপ্ত হয়েছে। অপরদিকে গ্রাম্য অঞ্চল গুলোতে খাল-বিল, পুকুর ডোবার গভীরতা যেমন কমে আসছে ঠিক একইভাবে ভরাটের কারণে দেশীয় মাছ শূন্য হয়ে পড়েছে। এখন বাঙালিদের আমিষের চাহিদা মেটাতে বিদেশি মাছের ওপর নির্ভর করতে হচ্ছে।
বরিশালের ঐতিহ্যবাহী উপজেলা উজিরপুর থেকে মানুষের মুখে বলা উচ্চারণ থেকে কিছু মাছের নাম সংগ্রহ করা হয়েছে। যে সব মাছের নাম উজিরপুর এলাকায় অন্য এলাকার থেকে একটু ভিন্নতা দেখা যায় সেগুলোই মূলত সংগ্রহের চেষ্টা করা হয়েছে।
উটকাল/লাউয়্যা= টাকি মাছের মতোই তবে চটপটে ও লাফায়। ময়লা পুকুর ও ডোবায় বেশি দেখা যায়। ইশলা/ইলশা মাছ, কাজলি, কানা কৈ, করহিনা, কারফু খৈলা, গরই/টাহি/চ্যাঙ, গজাল=গজার, ঘুসা=চিংড়ি, চান্দা, চাপিলা, চ্যালা, ছ্যাপ চ্যালা, চ্যাকমাহা, চেউয়্যা, টাটকিনা, ডগরি, তিতপুডি, তারা বাইং, তেলাপুইয়া=তেলাপিয়া, থুইর্য=কাইক্যা, দারহিনা, নলা= ছোট রুই, নারকোলি চ্যালা, নায়লনটিকা, পোটকা, পোমা/পোয়া, ফলি, বুতকিনা, বুইচা, বুইতা, বুজজুরি/বুজুরি (ছোট ট্যাংরা), বাইং=বাইন/বাইম, বাতাসি, বাচা, বায়লা/বাইলা, বাঁশপাতা, মলান্তি, মিরহা=মৃগেল, মোজগুর=মাগুর, রুইত=রুই মাছ, লাটা, হোউল=শোল, হিং=শিং মাছ, হরপুডি, রিডা।
সংগ্রহ : শাহ আলম ডাকুয়া ও মোস্তাফিজুর রহমান জাকির
সংগ্রহস্থান: হস্তিশুন্ড, উজিরপুর, বরিশাল
সংগ্রহের সময়: অক্টোবর-২০২৪
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments