স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
১ জুলাই সকাল ৮টা থেকে ২ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৬৫ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৫৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৯৯৩ জনে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ২৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৫ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫ জনের। একই সময়ে নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ৬৩১ জন হলেও গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যাননি। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সন্দেহজনক হামেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এছাড়া ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হাম রোগীদের মধ্যে মোট ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৪১১ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮২ হাজার ৭৫৯ জন রোগী।
হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা দেওয়া, আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ...
সব মন্তব্য
No Comments