ডেস্ক রিপোর্ট: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামি সাহিত্যের বিকাশে ইসলামি বইমেলা নতুন মাত্রা যোগ করবে। এই মেলার মাধ্যমে ইসলামি বইয়ের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। শুধু বাংলাদেশেই নয় বহির্বিশ্বেও ইসলামি বইয়ের প্রচার প্রসারে যথাযথ উদ্যোগ নেয়া হবে। মঙ্গলবার(২২ অক্টোবর) বিকাল ৪.৩০ টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরি উপলক্ষ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আয়োজিত ইসলামি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জীবন চরিত্র গঠন এবং আদর্শ ও চেতনা সৃষ্টিতে বইয়ের ভুমিকা অপরিসীম । সেক্যুলার আবহে থেকে ইসলামি আদর্শে উদ্বুদ্ধ করতে এই বইমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরো বড় পরিসরে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন ধর্ম উপদেষ্টা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানী। এছাড়া প্রকাশক ও বিক্রেতাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ হাফিজুর রহমান ও মাহমুদুল হাসান তুষার। অনুষ্ঠানে বিশিষ্ট ওলামায়ে-কেরাম, লেখক, প্রকাশক, বিক্রেতা, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত এই মেলা চলবে ২২ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। এবারের মেলায় মোট ১৫১ টি স্টল স্থান পেয়েছে । মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক বিভিন্ন বই পাওয়া যাবে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সকল বইয়ে দেয়া হবে ৩৫% কমিশন।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments