ডেস্ক রিপোর্ট: বিনোদন দুনিয়ার জন্য এল একটি বড় খবর। জানা গেল, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘টকিজ’ ১২ মাসে ১২টি ওয়েব ফিল্ম নিয়ে শিগগিরই আসতে যাচ্ছে ভার্চ্যুয়াল দুনিয়ায়। একটি প্ল্যাটফর্ম থেকেই বছরে ১২টি সিনেমা মুক্তির ঘোষণা সিনেমাপ্রেমীদের জন্য হতে যাচ্ছে এক বিশেষ প্রাপ্তি।
২০২৩ সালের ১ জানুয়ারি যাত্রা করবে টকিজ। এরই মধ্যে চলচ্চিত্রের শুটিং শুরু হয়ে গেছে। এখনো ওয়েব ফিল্মগুলোর ব্যাপারে কোনো তথ্য প্রকাশিত না হলেও জানা গেছে, প্রতিটি ছবিই হবে তারকাবহুল। দেশের শীর্ষ নির্মাতারা এই ছবিগুলো বানাচ্ছেন। চলচ্চিত্রের শিল্পী ও গল্প নির্বাচন থেকে শুরু করে, নির্মাতার নাম, দৃশ্যায়ন—সবকিছুতেই থাকছে অভিনবত্বের ছাপ।
টকিজ এর ব্যাপারে কথা হয় স্ট্রিমিং প্ল্যাটফর্মটির এর সিইও ধীমন বড়ুয়ার সঙ্গে।
তিনি বলেন, ‘ফিল্ম, ফান, ফুর্তির প্রতিশ্রুতি নিয়ে আসছে টকিজ। প্রতি মাসে নতুন সিনেমা দেখার পাশাপাশি বিনোদনে ভরপুর ওয়েব সিরিজ, শর্টফিল্ম, মিনি সিরিজ, ওয়েব শো এখানে থাকছে। টকিজকে আমরা বাংলা কনটেন্টের কেন্দ্র হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে চাই।’
টকিজ এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে সাশ্রয়ী মূল্যে দেখা যাবে সিনেমা, সিরিজ, শর্টফিল্ম। জানা গেছে, ৬ মাস, ১ বছরের সাশ্রয়ী সাবস্ক্রিপশন ছাড়াও দর্শক চাইলে শুধু একটি সিনেমা বা সিরিজের জন্য টিকিট কেটে দেখতে পারবেন পছন্দের কনটেন্ট। প্রিমিয়াম ও অরিজিনাল কনটেন্টের পাশাপাশি বিনা মূল্যেও টকিজ ফিল্ম, ফান, ফুর্তি উপভোগ করা যাবে কোনো ‘লগ–ইন’ বা ‘সাইনআপ’ ছাড়া।
টকিজ এর কনটেন্ট নিয়ে জানতে চাইলে ধীমন বড়ুয়া বলেন, ‘নতুন বছরে একে একে প্রতিটি কনটেন্টের খবর আমরা জানাব। প্রতিটি কনটেন্টেই আছে আকর্ষণীয় সব চমক।’ টকিজ' দেখা যাবে সব ধরনের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও টিভি অ্যাপ থেকে। যেকোনো মোবাইল অপারেটরের ইন্টারনেট ও ওয়াই–ফাই ব্যবহারকারীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখতে পাবেন টকিজ।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments