পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশ : 10 Sep 2026
পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।


বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদমতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভৈরমপুর মিরুয়ারপুর গ্রামের শাহজাহান মোল্লার বাড়ির সামনে পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কের ওপর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ডিবির ইন্সপেক্টর মো. মোস্তফা ও ইন্সপেক্টর শঙ্কর।


আটককৃতরা হলেন- পিরোজপুরের শিকদার মল্লিক ইউনিয়নের ছোট জুজখোলা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের নির্মল চন্দ্র খানের ছেলে রতন কুমার খান (৩১) এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাবতলা গ্রামের সুশীল মজুমদারের ছেলে বিজন মজুমদার (২৯)।


ডিবি সূত্র জানায়, অভিযানের সময় রতন কুমার খানের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে আটককৃতদের ওই মামলার আসামি হিসেবে পিরোজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে ডিবি।

সম্পর্কিত খবর

;