স্টাফ রিপোর্টার: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১০ শতাংশ কর কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তবে শর্ত হিসেবে তিনি বলেছেন, কর-সুবিধার বিনিময়ে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় বিনিয়োগ বাড়াতে, ভাষা শিক্ষা ও ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন করতে এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ সম্প্রসারণ করতে হবে।
সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি করমুক্ত আয়সীমা বাড়ানো, ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা তুলে নেওয়াসহ আরও কয়েকটি ক্ষেত্রে শুল্ক-কর কমানোর প্রস্তাব পুনর্বিবেচনা করতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘নরমালি দাবিটা বিরোধীদল থেকে হয়ে থাকে। আমি আপাতত ফিজিক্যালি না হলেও মানসিকভাবে ওনাদের পাশে গিয়ে কথা বলতে চাই।’ তিনি ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়ের সীমা ৪ লাখ, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে সাড়ে ৪ লাখ এবং ২০৩০-৩১ করবর্ষে ৫ লাখ টাকা করার প্রস্তাব করেন।
করদাতাদের হয়রানি কমাতে আনা স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শনসংক্রান্ত বিধান নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ায় এটি প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এছাড়া ব্যাংক হিসাব খোলা, বণ্টননামা দলিল নিবন্ধন ও সম্পত্তি নামজারিতে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাবও প্রত্যাহারের অনুরোধ জানান।
পার্বত্য ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেতনের আয়ও করমুক্ত করার সুপারিশ করেন প্রধানমন্ত্রী। চিংড়িশিল্পের রপ্তানি বাড়াতে ফিড অ্যাডিটিভ, প্রোবায়োটিকস, ভিটামিন, মিনারেলস ও যন্ত্রপাতি আমদানির ওপর শুল্ক-ভ্যাট প্রত্যাহার, ওষুধ ও শিল্পে ব্যবহৃত মধু আমদানির ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং পিইটি রেজিন, পিভিসি, কোল্ড-রোলড শিটসহ বিভিন্ন কাঁচামালের শুল্ক হ্রাসের প্রস্তাব দেন তিনি।
অনলাইন বিজ্ঞাপনে ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা, স্বর্ণ ও প্লাটিনামে প্রতি ভরিতে আড়াই হাজার টাকা, ডায়মন্ডে প্রতি গ্রামে আড়াই হাজার টাকা এবং রূপার গহনায় প্রতি ভরি একশ টাকা ভ্যাট পুনর্নির্ধারণ, বিটিআরসির সঙ্গে টেলিকম কোম্পানির রেভিনিউ শেয়ারিংয়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার এবং স্থানীয়ভাবে ডাবল কেবিন পিকআপ ও মাইক্রোবাস উৎপাদনে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করেন প্রধানমন্ত্রী।
বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সাইকেলের ওপর সব শুল্ক প্রত্যাহারের প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করে বিবেচনার অনুরোধ জানান।
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। গত তিন মাসে দেশে ৯০০ কিলোমিটার খাল খনন হয়েছে এবং আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। এবারের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে ‘সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের চাকাকে সচল করাই এবারের বাজেটের মূল লক্ষ্য।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments