স্টাফ রিপোর্টার: নির্বাচনের প্রতিটি স্তরে কারচুপির প্রমাণ উঠে এসেছে টিআইবির সাম্প্রতিক প্রতিবেদনে,এমন মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আজ রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ১১ দলীয় জোটের আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ বক্তব্য দেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের আমীর মাওলানা মামনুল হক,জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ,এনসিপির মূখ্য সংগঠক নাসীরউদ্দীন পাটোয়ারীসহ ১১ দলীয় শীর্ষ নেতৃবৃন্দ।
তিনি বলেন, আমরা যখন অনিয়মের কথা বলেছি, তখন অনেকেই বিশ্বাস করেননি। কিন্তু আজ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তাদের রিপোর্টে স্পষ্টভাবে দেখিয়েছে,নির্বাচনের প্রত্যেকটি স্তরে কারচুপি হয়েছে।
মঞ্জু বলেন, দীর্ঘদিন পর একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পাওয়ার আশা ছিল জনগণের। হয়তো আসন কিছু কম বেশি হতে পারত, কিন্তু গণতন্ত্রের ওপর কলঙ্ক লাগানোর কোনো প্রয়োজন ছিল না।
তিনি অভিযোগ করেন, সারাদেশে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। এসব সহিংসতা অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, নির্যাতন-হয়রানি বন্ধ না হলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।
সমাবেশে নেতৃবৃন্দ নির্বাচনী অনিয়মের পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের শাস্তি এবং ভবিষ্যতে সহিংসতা না ঘটানোর নিশ্চয়তা দাবি করেন।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments