স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের অপরাজনীতি জ্বালা ও পোড়াও এবং দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে নেমেছে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। শুধু তাই নয়, কেন্দ্রের নির্দেশে রীতিমত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহারা বসিয়েছে সংগঠনটি। আগস্টের প্রথম দিন থেকে শুরু করে মঙ্গলবারও দক্ষিনের গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল-প্রতিবাদ সমাবেশ এবং সড়ক প্রদক্ষিণ করেন কামরুল হাসান রিপন।
এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সিফাত সাদেকীন চপল, ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৪ নং ইউনিটের সাধারণ সম্পাদক শামীম হোসেন ও ৭ নং ইউনিট সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ হুমায়ুন, ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও এরশাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন ভূইয়া, ডেমরা থানা তাঁতী লীগের সভাপতি শরিফুল ইসলাম সজিব, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো: রিপন, যাত্রাবাড়ী থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আবুল, সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল করীম অপূর্ব, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাফি, ৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের দক্ষিণ ইউনিটের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৭ নং ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল খান, সাবেক ১ নং ওয়ার্ড সারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর আহম্মেদ, সাবেক ১ নং ওয়ার্ড সারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিশাল মিয়াসহ ঢাকা-৫ নির্বাচনী এলাকার বিভিন্ন থানা-ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এসব প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, ২৩ সালের ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে আমরা সর্বদায় প্রস্তুত আছি। দেশের মানুষ আবারো ভোট দিয়ে আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবে।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments