মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মেহেন্দিগঞ্জ থানা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ বিকালে পাতারহাট লঞ্চঘাট থেকে মাদক সহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়,বিকালে আলীমাবাদ থেকে ট্রলারযোগে মাদক সহ পাতারহাট এর উদ্দেশ্যে রওনা করেন দুই মাদক ব্যবসায়ী। এমন তথ্যের ভিত্তিতে আগে থেকেই সেখানে অবস্থান করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম। এরপর বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে পাতারহাট লঞ্চঘাটে দুইটি ব্যাগভর্তি গাঁজা নিয়ে ট্রলার থেকে নামার সময় ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে পুলিশ। এসময় ব্যাগ দুটি থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ওই দুজন হলেন পৌরসভার বদরপুর গ্রামের বাসিন্দা আলম খান এবং ধুলিয়া মধ্যেরচর এলাকার শাকিল রাড়ী।অভিযানের নেতৃত্ব দেন মেহেন্দিগঞ্জ ভারপ্রাপ্ত (ওসি) মমিনউদ্দিন।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments