অনূর্ধ্ব-১৫
স্টাফ রিপোর্টার: তৃণমূল পর্যায় থেকে ফুটবলের ভবিষ্যৎ তারকা তুলে আনার লক্ষ্যে ঢাকায় শুরু হলো “ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২৬”। আজ মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ছেলেদের ফুটবলে সান মারিনোর বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক জয়ের পর এবার ভারতের গোয়ায় সাফ নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশের মেয়েরা। দেশের গর্বিত নারী ফুটবলাররা বিজয় ছিনিয়ে এনে ট্রফি নিয়ে বীরের বেশে দেশে ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আজ গোয়ার মাঠে মেয়েদের ফাইনালকে ঘিরে পুরো দেশের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি নারী ফুটবলারদের আন্তরিক শুভকামনা জানান।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, এই প্রতিযোগিতাকে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় প্রাথমিক বাছাই এবং নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে প্রতিটি বিভাগের জন্য ১৬ জনের চূড়ান্ত দল গঠন করা হয়েছে। পরবর্তীতে প্রতিটি দল থেকে গতিশীল ৮ জনকে নিয়ে একটি আকর্ষণীয় ‘বীচ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করা হবে।
নিজের শৈশবের স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, এক সময় তিনিও সিলেট অঞ্চলের বিমান কাপ ও মামণি গোল্ড কাপের মতো টুর্নামেন্টে অংশ নিয়ে আজকের অবস্থানে এসেছেন। বর্তমান তরুণ খেলোয়াড়দের হাত ধরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি আরও জানান, রাতারাতি সব পরিবর্তন সম্ভব না হলেও সরকার ক্রীড়া ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছে।
আগামী জুলাইয়ের মধ্যে দেশের আটটি বিভাগ ও দুটি অঞ্চলসহ মোট ১০টি অঞ্চলের প্রতিভাবান শিশুদের নিয়ে জাতীয় পর্যায়ে ক্রিকেট, ফুটবল, সাঁতার ও মার্শাল আর্টসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুরা যখন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বা জাতীয় ফুটবল স্টেডিয়ামের মতো বড় মঞ্চে খেলার সুযোগ পাবে, তখন তাদের স্বপ্ন ও আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে এবং তারা বর্তমান জাতীয় তারকাদের মতো হওয়ার অনুপ্রেরণা পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খান এবং ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. মাহবুবুর রহমান।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments